বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়তে বৈশ্বিক আহ্বান

0
136

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈশ্বিক বিনিয়োগকারীদের উদ্দেশে বাংলাদেশকে একটি “ক্রেজি আইডিয়ার দেশ” হিসেবে বর্ণনা করে এখানে ব্যবসা নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সৃজনশীল ধারণাগুলো বাস্তবায়ন করা সম্ভব, এবং তা বিশ্বকে বদলে দিতে পারে।”

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই শীর্ষ সম্মেলনে স্পেনের অস্কার গার্সিয়া, যুক্তরাজ্যের রোজি উইন্টারটন এবং বাংলাদেশের নাসিম মঞ্জুর বক্তব্য রাখেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

৭ এপ্রিল শুরু হওয়া চার দিনের এই শীর্ষ সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের রূপরেখা তুলে ধরা হয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিনিয়োগকারী, শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকের উপস্থিতিতে সম্মেলনটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে।

Previous articleআগামী মাসে বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ও ২০০ বিনিয়োগকারী
Next articleস্বরাষ্ট্র উপদেষ্টা: “মানুষ বলতাছে, আপনারা আরও ৫ বছর থাকেন”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here