অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি

0
112

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দরে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা থাকবে। অন্যদিকে অকটেনের দাম বেড়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়লেও ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন দাম কার্যকর হওয়ার ফলে পরিবহন, কৃষি ও অন্যান্য খাতে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সরকার বলছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়মিত সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Previous articleইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
Next articleচলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here