রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম

0
109

পবিত্র রমজান মাস সামনে রেখে ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। রাজধানীর পুরান ঢাকার প্রধান পাইকারি বাজার চকবাজার ও মৌলভীবাজার ঘুরে দেখা গেছে, ডাল, ভোজ্যতেল, খেজুর, মসলা ও রমজান-নির্ভর পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়ছে।

খেসারি ডালের কেজি ৮৫–৯০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় উঠেছে। পেঁয়াজ ৫০ টাকা থেকে ৬০ টাকা এবং দেশি রসুন ৯০–১০০ টাকা থেকে বেড়ে প্রায় ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা রসুনের দাম ১৬০ টাকা পর্যন্ত।

পাইকারি বাজারে সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৫–১৯৫ টাকা এবং পাম তেল ১৫৫–১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় কিছু পণ্যের দাম বেড়েছে।

তবে খুচরা বিক্রেতারা জানান, তিন মাস আগের তুলনায় মসুর ডাল, ছোলা ও চিনির দাম কিছুটা কমেছে। সরকারও জানিয়েছে, আমদানি বাড়ায় রমজানজুড়ে কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকতে পারে।

Previous articleসুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ উপদেষ্টা পরিষদের
Next articleচরমোনাই পীরের বাসায় তারেক রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here