ভেনেজুয়েলার মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’—হুঁশিয়ারি ট্রাম্পের

0
88

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে আসছে। তবে একই সঙ্গে তিনি দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাকে সরাসরি অস্বীকারও করেননি।

রোববার সিবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলব হ্যাঁ, মাদুরোর দিন শেষ হয়ে আসছে।’ তবে তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলা নিয়ে আমি কী করতে যাচ্ছি, সেটা এখনই বলতে চাই না।’

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, “মাদক–সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ”–এর অংশ হিসেবে ওয়াশিংটন ভেনেজুয়েলার সামরিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করছে। যদিও ট্রাম্প প্রশাসন এই খবর অস্বীকার করেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তথাকথিত মাদকবিরোধী অভিযানের আড়ালে সরকার পরিবর্তনের চেষ্টা করছে এবং দেশটির তেলসম্পদ দখল করতে চাইছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে অন্তত এক ডজন জাহাজে হামলা চালিয়েছে, যাতে ৬৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যা’ বলে নিন্দা জানিয়েছে।

ওয়াশিংটন এখনো কোনো প্রমাণ প্রকাশ করেনি যে এসব হামলায় নিহত ব্যক্তিরা মাদক–চোরাচালানে জড়িত ছিলেন।

Previous articleবিমানবন্দরের আগুনে এখনো থমকে রপ্তানি
Next articleজোট প্রার্থীদের নিজ দলের প্রতীকেই লড়তে হবেসরকার আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here